Cox's Bazar Protidin
  • কক্সবাজার প্রতিদিনে আপনাকে স্বাগতম

ভরাট হওয়া ৭ খালখনন # উখিয়ায় আমন-বোরো ফলন দ্বিগুণ উৎপাদনের সম্ভাবনা

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# রফিক উদ্দিন বাবুল, উখিয়া # উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ছোট বড় ৮টি খালের মধ্যে ৭টির খনন কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে খননকৃত অধিকাংশ খালে জোয়ারের পানিতে সয়লাব হয়ে পড়ায় কৃষকদের মাঝে প্রাণচাঞ্চল্যের সর্ৃষ্টি হয়েছে। কৃষি অফিসার বললেন, অকাল বন্যার প্রভাবমুক্ত হওয়ায় এবার আমন উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় নিট ফসলি জমির পরিমাণ ১৬,৮০৭ হেক্টর। তৎমধ্যে এক ফসলি জমির পরিমাণ ১,৯০৭ হেক্টর, দু’ফসলি জমির পরিমাণ ৬,৩৪৭ হেক্টর ও তিন ফসলি জমির পরিমাণ ৭৩৮ হেক্টর। বোরো মৌসুমে ৪,৪১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়ে থাকলেও প্রবহমান খালগুলো বিস্তারিত >>>

বিজিবি-নাসাকা পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত # অনুপ্রবেশকারী হস্থান্তর

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# নিজস্ব প্রতিবেদক # গতকাল ২০ মে ২০১২ বেলা ১১ টার সময় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুনধুম সীমান্ত এলাকায় মায়ানমারের অভ্যন্তরে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজার এবং প্রতিপক্ষ নাসাকা বাহিনীর ৩নং সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মায়ানমারের ০৬ জন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন নাসাকা ৩নং সেক্টর কমান্ডার ডেপুটি ডাইরেক্টর অং কো টাই এবং ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি, অধিনায়ক ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। উক্ত পতাকা বৈঠকে নিম্নবর্ণিত বিষয় সমূহের উপর আলোচনা করা হয় । গত ১৮ মে ২০১২ তারিখ আনুমানিক ১২৪৫ ঘটিকায় অত্র বিস্তারিত >>>

টমটমের মত বিদ্যুৎ চুরির আরেক ফাঁদ “চার্জার রিকসা”

টমটমের মত বিদ্যুৎ চুরির আরেক ফাঁদ “চার্জার রিকসা”
মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# জাবেদ আবেদীন শাহীন # বিদ্যুত চুরির আরেক ফাঁদ ব্যাটারী চালিত অটো চার্জার রিকসা নামে নতুন রুপে আর্বিভাব হয়ে শহরে অবৈধ ভাবে চলাচল করতে দেখা যাচ্ছে। একদিকে শহরে যানজটে তীব্র যন্ত্রনা সেইসাথে ঘন ঘন লোডশেডিংয়ের কারনে জেলার জনগণ অস্থির হয়ে উঠেছে। অবৈধ বিদ্যুত চুরির কারণে লোডশেডিং বাড়ছে বলে অভিযোগ ভোক্তভোগীদের। এক্ষেত্রে বিদ্যুৎ নির্ভরশীল অবৈধ গাড়ীগুলো অনেকটায় দায়ী মনে করছেন সচেত মহল। এসব অবৈধ গাড়ীগুলো দায়িত্বরত কতৃপক্ষ কোন সূরাহা না করায় একটি ব্যবসায়ী সিন্ডিকেট মহল অল্প পুঁিজতে বেশী লাভ হওয়ার ব্যবসার দিকে ঝুকছে। (রিকসা)র আদলে চার্জাও অটো রিকসার নাম দিয়ে  কিছুটা যান্ত্রিক বৈশিষ্ট্য এনে বিদ্যুত  নির্ভর ব্যাটারী চালিত অটো রিকসাগুলো রাস্তায় বিস্তারিত >>>

রামুর মৃৎশিল্প বর্তমানে বিলুপ্তির পথে

রামুর মৃৎশিল্প বর্তমানে বিলুপ্তির পথে
মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# সুশান্ত পাল বাচ্চু, রামু # জেলার প্রাচীন জনপদ এই রামুর ঐতিহ্যবাহী এই মৃৎ শিল্পটি অধুনা বিলুপ্তির প্রহর গুনছে। কারখানায় উৎপাদিত এই শিল্পের বিকল্প জার্মানী (সিলভার), তামা-কাসা, পিতল ও সিরামিকের তৈরি ও অন্যান্য গৃহস্থালী পণ্যে বাজার ছয় লাভ ভুক্ত প্রতিযোগীতায় টিকতে না পেরে এই শিল্প এখন মারাত্বক হুমকির সম্মুখিন। যেমন রামুর এককালের গৌরবজনক তাঁত, বাঁশ, বেত, জাল ইত্যাদি সক্রিয় কুটির শিল্প সমুহ। সরজমিন তদন্তে জানা যায়, রামুর চা-বাগান এলাকা ও গর্জনীয়ার কচ্ছপিয়া এলাকার কয়েকটি মৃৎ শিল্প বা কুমার পাড়া রয়েছে। কিন্তু তারা ক্রমাগত বাজার হারিয়ে দরিদ্র অবস্থায় মানবেতর জীবন-জাপন করছে। কোনমতে আর পূর্ব পেশার উপর ভরসা রাখতে পারছে না। রামুর বিস্তারিত >>>

মহেশখালীতে পান চাষের ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ

মহেশখালীতে পান চাষের ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ
মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# রহমান জিয়া, মহেশখালী # পান চাষীদের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম হচ্ছে মহেশখালীতে। প্রকৃত পান চাষীর পরিবর্তে ঋণ পাচ্ছে প্রজেক্ট মালিক ও জেলেরা। তদন্তে অনিয়মের প্রমান পাওয়ায় মহেশখালী উপজেলা প্রশাসন সোনালী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে সুপারিশ করেছে। সোনালী ব্যাংক ইতোমধ্যে ২/৩ কোটি টাকা ঋণ বিতরণ করলেও পান চাষীরা ঋণের টাকা পায়নি বলে অভিযোগ করেছে। উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী বলেন, “মহেশখালীতে ২৪ টি নিবন্ধিত পান উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। এ ২৪ টি সমিতি নিয়ে একটি কেন্দ্রীয় পান উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক নির্দেশিত পান চাষী সমিতির কোন সদস্য এখনো ঋণ পায়নি। কতিপয় সুবিধাবাদী লোক নিজেদের বিস্তারিত >>>

সম্পাদকীয় # ইয়াবা চালান আটক গডফাদারদের কঠোর শাস্তি দিন

সম্পাদকীয় # ইয়াবা চালান আটক গডফাদারদের কঠোর শাস্তি দিন
মে 20, 2012
সম্পাদকীয়

# কক্সবাজার প্রতিদিন # চট্টগ্রাম মহানগরীর অন্যতম বাণিজ্যিক কেন্দ্র আছাদগঞ্জ থেকে এ যাবৎকালের সবচাইতে বড় মাদক চালান ‘ইয়াবা’ আটক করেছে র‌্যাব শুক্রবার ভোরে। আটককৃত নেশার মাদক ‘ইয়াবা’র বাজার মূল্য হবে ৯ থেকে ১০ কোটি টাকা। সূত্র জানায়, মায়ানমারের মংদু থেকে নাফ নদী হয়ে আসা ইয়াবার এই চালানটি টেকনাফে আসে। বরই এর বস্তার আড়ালে বিশেষ সংকেতে লেখা ইয়াবা চালান চট্টগ্রাম মহানগরীর আছাদগঞ্জ গুদামে এলে র‌্যাব সেগুলো আটক করে। র‌্যাব এই ঘটনায় ইয়াবা চোরাচালানীর হোতাসহ ৪ জনকে গ্রেফতার করে। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে কয়েকটি মাদক সিন্ডিকেট রয়েছে যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত কিন্তু প্রশ্ন হচ্ছে সীমান্ত রক্ষা এবং অবৈধ কারবার বন্ধে আমাদের সীমান্ত বিস্তারিত >>>

পিএমখালীতে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জামাই খুন !

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

সদর উপজেলার পিএমখালীতে বেড়াতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের বেদম প্রহারে আবদু শুক্কর নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০ মে রবিবার ভোরে পিএমখালী ইউনিয়নের ঘাটকুলিয়া পাড়াস্থ ছৈয়দ আহমদের ছেলে নুর হাকিমের বাড়ীতে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত আবদুশ শুক্কর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খোন্দকার পাড়ার মৃত নুরুল আলমের ছেলে। তার মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ দিকে নির্যাতনের শিকার শুক্কুর মারা যাওয়ার পর তারই ৬ বছরের একমাত্র মেয়ে প্রিয়া মনিকে শ্বাশুড় বাড়ির লোকজন গায়েব করে ফেলেছে বলে নিহতের পরিবার সূত্র জানায়। নিহতের মা দিলদার বেগম সাংবাদিকদের জানিয়েছেন, ১৯ মে চট্টগ্রাম চাকুরীস্থল থেকে বাড়ীতে আসে আবদুশ বিস্তারিত >>>

ফলোআপ-চট্টগ্রামে ২ লাখ ৭০ হাজার পিচ জব্ধকৃত ইয়াবা সিন্ডিকেট’র সদস্য টেকনাফে আটক!

ফলোআপ-চট্টগ্রামে ২ লাখ ৭০ হাজার পিচ জব্ধকৃত ইয়াবা সিন্ডিকেট’র সদস্য টেকনাফে আটক!
মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

চট্টগ্রামে জব্দকৃত দেশের সর্ববৃহৎ ইয়াবা চালানের সাথে আটক সাব্বিরের এক আত্মীয়কে পুলিশ টেকনাফে আটক করে রবিবার আদালতে প্রেরন করেছে। ধৃত ব্যক্তি হলেন টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়া’র মৃত নজীর আহমদের পুত্র মোঃ আইয়ুব(৫৫)। সন্দেহ করা হচ্ছে চট্টগ্রামে জব্দকৃত সাড়ে ১২ কোটি টাকার ইয়াবার চালান আমদানী ও খালাসের জন্য টেকনাফ স্থল বন্দরে সিএন্ডএফ এজেন্ট নিয়োগসহ যাবতীয় কাজ করছিল উক্ত আইয়ুব। ১৮ মে শুক্রবার গভীর রাতে টেকনাফ থানার এস আই সোহেলের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে নিজ বাড়ী থেকে আটক করে। জানা যায়, চট্টগ্রামে আটক সাব্বির আহমদ ধৃত আইয়ুবের খালাতো ভাই। থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক জানান, ধৃত ব্যক্তির কাছ থেকে ইয়াবা চালানের সাথে বিস্তারিত >>>

রামুতে গৃহবধূর আত্মহত্যা

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# সুশান্ত পাল বাচ্চু, রামু # রামুতে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। তার নাম রুবি আকতার (২৩)। তিনি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব দ্বীপের দিদারুল আলমে স্ত্রী। জানাযায়, প্রায় ৫ বছর পূর্বে পুর্বদ্বীপ ফতেখাঁরকুলের দিদারুল আলমের সাথে রাজারকুল ইউনিয়নের রুবি আক্তারের সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক জীবনে নানা কলহ চলে আসছিল।  তার ধারাবাহিকতায় গত ১৮ মে রাত আনুমানিক সাড়ে ১১ টায় স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধলে দিদারুল আলম স্ত্রীকে বেধড়ক পেটায়। এই ঘটনার রেশ ধরে বাড়ির সকলের অগোচরে রুবি আক্তার বিষ পান করে। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৯ মে রাতে রুবি আক্তার বিস্তারিত >>>

চট্টগ্রাম নগরীতে ১৩ বছরে শিশু কন্যা ধর্ষণের শিকার

মে 20, 2012
বিভাগীয় সংবাদ

# নিজস্ব সংবাদদাতা, চট্রগ্রাম # চট্রগ্রা মহানগরীতে মমতাজ বেগম (ছদ্মনাম) নামে ১৩ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১২টায় বাকলিয়া থানাধীন তক্তারপুলস্থ জমির সওদাগরের কলোনীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রিক্সা চালক মো. হাশেম বাকলিয়া থানাধীন তক্তারপুলস্থ জমির সওদাগরের কলোনীতে স্ত্রী, তিন মেয়ে ও একপুত্রকে নিয়ে বসবাস করেন। মমতাজ বেগম মেয়েদের মধ্যে সর্ব কনিষ্ট। গতকাল রোববার রাত সাড়ে ১২টায় মমতাজ বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাসার বাইরে যায়। এ সময় একই কলোনীর মো. ভুলুর পুত্র রুবেল (২২), শিশু কন্যা মমতাজকে ধরে পার্শ্ববতী অন্ধকারস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষিতা মমতাজ বিষয়টি তার মা-বাবাকে জানালে সন্ধ্যা বিস্তারিত >>>

নির্বিকার ডি মাত্তেও !

মে 20, 2012
ক্রীড়াঙ্গন

মৌসুমের মাঝপথে বেশ টালমাটাল অবস্থার মধ্যে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রবার্তো ডি মাত্তেও। ইংলিশ এই ক্লাবটিকে সফলতার মুখ না দেখাতে পারার দায়ে বরখাস্ত করা হয়েছিল আন্দ্রে ভিয়াস বোয়াসকে। তখন হয়তো কেউ অনুমানও করেনি যে মৌসুম শেষে ইউরোপ-সেরার শিরোপাটা প্রথমবারের মতো জিততে যাচ্ছে চেলসি। কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো। ডি মাত্তেওর হাত ধরেই প্রথমে সেমিফাইনালে বার্সেলোনা ও ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জিতে নিল চেলসি। কিন্তু এই দুর্দান্ত সাফল্যটাই চেলসির হয়ে মাত্তেওর শেষ সাফল্য কি না, সেই প্রশ্নটা এখন উঠছে বেশ জোরেশোরেই। শনিবার উত্তেজনাকর ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখকে পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বিস্তারিত >>>

গ্যাস বিদ্যুত নিশ্চিতসহ বাজার স্থিতিশীল রাখার পরিকল্পনা আগামী অর্থ বছরে আর নতুন রাস্তা নয় মেরামত ও সংস্কার জোরদার হবে

মে 20, 2012
বিশ্ব-বাংলা

# ডেস্ক সংবাদ # দেশের বর্তমান পস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প নির্ধারণে সরকারের উচ্চ পর্যায়ে তোড়জোড় শুরু হয়েছে। বিশেষ করে গ্যাস বিদ্যুত সড়ক ও নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রন রাখার বিষয় এখন সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়ে বলেছেন, ২০১৪ সালে ২৫ জানুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। সে হিসেবে আগামী নির্বাচনের মাত্র দেড় বছর সময় আছে। এ সময়ের মধ্যে একদিকে যেমন বিরোধীদলকে চাপে রাখতে হবে তেমনি সাধারণ মানুষের কাছেও সরকারের সাফল্য নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুত সরবরাহ বৃদ্ধি সড়ক উন্নয়ন এবং বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা জরুরী। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যেই আর কোন নতুন সড়ক বানানোর প্রকল্প হাতে নিচ্ছে বিস্তারিত >>>

শহরতলীর লিংক রোড এলাকায় ৮শ ইয়াবাসহ মহিলা আটক

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# নিজস্ব প্রতিনিধি, শহর # শহরতলীর লিংকরোড় থেকে ৮শ ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদে অভিযান চালিয়ে গতকাল রাত ৯টায় ইয়াবাসহ ওই মহিলাকে আটক করা হয়। আটক মহিলার নাম মুবিনা খাতুন। তিনি টেকনাফ মৌলভী পাড়া গ্রামের জনৈক আমির হোসেনের স্ত্রী। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবার ছড়াছড়ি রোধ করতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

রামুতে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটে আটক

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# নিজস্ব প্রতিনিধি, রামু # রামু কলেজের কারিগরী বিভাগের এক ছাত্রীকে পথরুদ্ধ করে মারধর ও উত্ত্যক্ত করার দায়ে এক বখাটেকে আটক করেছে রামু থানা পুলিশ। এ ব্যাপারে বখাটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে রামু রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার ইয়ার মোহাম্মদের পুত্র মোহাম্মদ শাহাজান (২০) প্রতিদিন কলেজে যাওয়া আসার পথে রামু কলেজের বিএম শাখায় পড়ুয়া (নাম প্রকাশ করা হলনা) এক ছাত্রীকে প্রেম নিবেদনের মাধ্যমে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে শাহজাহান ব্যর্থ হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে উঠিয়ে নেওয়ার উদ্দেশ্যে কলেজের সামনে উৎপেতে থাকে। গতকাল ২০ মে সকাল সাড়ে ১০টায় কলেজে যাওয়ার পথে বিস্তারিত >>>

টাইব্রেকারে জিতে চেলসি চ্যাম্পিয়ন

মে 20, 2012
ক্রীড়াঙ্গন

টাইব্রেকারে বায়ার্ন মিউনিখকে ৪-৩ গোলে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছে চেলসি। মিউনিখে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিলো। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই চেলসিকে চেপে ধরে বায়ার্ন। কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট হওয়ায় হতাশ হতে হয় জার্মান পরাশক্তিদের। ম্যাচে বায়ার্নের প্রথম হতাশাজনক মুহূর্ত ১৩ মিনিটের সময়। ফ্র্যাঙ্ক রিবেরির ক্রস থেকে মারিও গোমেজের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ২১ মিনিটে গোল প্রায় করেই ফেলেছিলেন আরিয়েন রবেন। দুজনকে বোকা বানিয়ে শট নিয়েছিলেন তিনি। কিন্তু দারুণ দক্ষতায় চেলসিকে বিপদমুক্ত করেন গোলরক্ষক পিওতর চেক। বল চেকের হাতে লেগে, ক্রসবার ছুঁয়ে বাইরে চলে বিস্তারিত >>>

ঈদগাঁওতে ইউনিটি আয়োজিত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় সোনালী ব্যাংক পরিচালক কমল

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# সংবাদ বিজ্ঞপ্তি # বৃহত্তর ঈদগাঁওর এসএসসি ও দাখিলে জিপিএ- ৫ প্রাপ্তদের উষ্ণ সংবর্ধনা দিয়েছে জনসেবামূলক সংগঠন ইউনিটি। ২০ মে সকালে বাসষ্টেশনের দ্যা কিংস অব ঈদগাহ্ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সোনালী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পরিচালক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক  সাইমুম সরওয়ার কমল বলেছেন, জনসংখ্যা সমস্যা দেশে এখন বড় কোন সমস্যা নয়। তিনি বলেন, কোন চেষ্টাই বৃথা যায় না। পরিশ্রম ও অধ্যয়নের মাধ্যমে যে কেউ সফলতা অর্জন করতে পারেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ্ ফরিদ আহমদ (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, বান্দারবান জেলায় কর্মরত সহকারী শিক্ষা অফিসার বিস্তারিত >>>

১৮ দলীয় জোটের গণ-অনশনে এমপি কাজল ও শহজাহান চৌধুরী এক মঞ্চে

১৮ দলীয় জোটের গণ-অনশনে এমপি কাজল ও শহজাহান চৌধুরী এক মঞ্চে
মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# স্টাফ রিপোর্টার # নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ইলিয়াস আলীর সন্ধান, জোটের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত্ব মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল স্থানীয় পাবলিক লাইব্রেরী ময়দানে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গণ অনশন কর্মসূচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা জামায়াত আমীর মুহাম্মদ শাহজাহান, ইসলামী ঐক্যজোট সভাপতি হাফেজ ছালামত উল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল জি.এম রহিমুল্লাহ, খেলাফত মজলিস সাধারণ সম্পাদক অধ্যাপক বিস্তারিত >>>

উখিয়ায় নির্মিত হচ্ছে পরিবেশবান্ধব ইটভাটা

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# নিজস্ব প্রতিনিধি, উখিয়া # উখিয়ায় নির্মিত হচ্ছে পরিবেশবান্ধব ইটভাটা। নতুন প্রযুক্তির এই ইটভাটা নির্মিত হলে এক দিকে যেমন  কয়লার ব্যবহার অর্ধেকে নেমে আসবে, তেমনি পাশাপাশি দূষণমুক্ত হবে বাতাস। অপরদিকে সৃষ্টি হবে প্রায় পাঁচশ মানুষের কর্মসংস্থান। জানাযায়, জেলার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাপালং এলাকায় প্রায় ২ একর জমিতে পরিবেশবান্ধব এ ইটভাটা গড়ে তুলছেন কক্সবাজারের শিল্প উদ্যোক্তা শাহ আলম চৌধুরী প্রকাশ রাজা শাহআলম। তিনি কক্সবাজারে দীর্ঘদিন ধরে সফলতার সাথে হোটেল ব্যবসার পাশাপাশি এবার ঝুঁকে পড়লেন পরিবেশবান্ধব ইটভাটা নির্মাণের মাধ্যমে ইটভাটা ব্যবসার দিকে। শিল্প উদ্যোক্তা শাহ আলম চৌধুরী জানান, বাংলাদেশ সরকারের অন্যতম প্রকল্প ্র পরিবেশবান্ধব ইটভাটা তৈরিতে কক্সবাজারবাসীকে পথ দেখাতে এই ইটভাটা নির্মাণ বিস্তারিত >>>

খালেদার দুর্নীতির বিচার না হলে অন্যদেরও করা যাবে না -প্রধানমন্ত্রী

খালেদার দুর্নীতির বিচার না হলে  অন্যদেরও করা যাবে না -প্রধানমন্ত্রী
মে 20, 2012
বিশ্ব-বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচার করা যাবে না। বিএনপি আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে পুড়িয়ে মেরেছে। সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে। বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্টের নামে যাকে-তাকে ধরে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে আইন করে এসব হত্যার বিচার বন্ধ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। গতকাল রোববার গণভবনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের কারাগারে নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে ও সুশীল সমাজে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এর জবাবে শেখ হাসিনা বলেছেন, বিস্তারিত >>>

প্রধানমন্ত্রী ও তার পরিবার দুর্নীতির সাথে জড়িত # সময়মতো প্রমাণ দেওয়া হবে – খালেদা জিয়া

প্রধানমন্ত্রী ও তার পরিবার দুর্নীতির সাথে জড়িত # সময়মতো প্রমাণ দেওয়া হবে – খালেদা জিয়া
মে 20, 2012
বিশ্ব-বাংলা

বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতির সব প্রমাণ আমাদের হাতে আছে। সময়মতো প্রমাণ দেওয়া হবে। দেশে না হলেও আন্তর্জাতিকভাবে এসব দুর্নীতির বিচার হবে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি যে দুর্নীতি করেননি, এটা প্রমাণ করতে পারবেন না। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বক্তব্য দেওয়ার সময় খালেদা জিয়া এসব কথা বলেন। বক্তব্য শেষে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর মেয়ে পানি খাইয়ে তাঁর অনশন ভাঙান। বিরোধী দলের নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করতে চাই। কিন্তু তার আগে সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে, লিখিত দিত হবে যে, বিস্তারিত >>>

মহিলা ক্লাব ক্রিকেট # মোহামেডান ও শেখ জামালের বড় জয়

মে 20, 2012
ক্রীড়াঙ্গন

মহিলা ক্লাব ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডান ৯ উইকেটে হারিয়েছে কলাবাগানকে। একই ব্যবধানে দিপালী যুব সংঘকে হারিয়েছে শেখ জামাল। মোহামেডান-কলাবাগান # বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে ৬০ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। সর্বোচ্চ ১৮ রান আসে অতিরিক্ত থেকে। এগারো নম্বরে ব্যাট করা উর্মি খাতুন করেন ১৩ রান। এছাড়া আর কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি। ১০ রানে ২ উইকেট নিয়ে শায়লা শারমীন মোহামেডানের সেরা বোলার। জবাবে ১২ ওভারে শায়লার (১৫) উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। ইতি মণ্ডল ১৪ ও শারমীন সুলতানা বিস্তারিত >>>

ঈদগাঁওতে জাতীয় ইমাম সমিতির নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# সংবাদ বিজ্ঞপ্তি # ঈদগাঁওতে জাতীয় ইমাম সমিতির নব গঠিত কমিটির প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ মে দুপুরে বাস ষ্টেশনের দি কিংস্ অব ঈদগাহ্ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও কেজি স্কুল জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক ইসলামাবাদী। উপস্থিত ছিলেন ইমাম সমিতির উপদেষ্টা সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংবাদিক হামিদুল হক। আলোচনায় অংশ নেন মাওলানা মঈন উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী, সহ সভাপতি মাওলানা নুরুল আবছার, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল, অর্থ সম্পাদক মাওলানা ইয়াকুব, সহ অর্থ সম্পাদক মাওলানা নুর বিস্তারিত >>>

নোঙর কর্তৃক ২৯ তম ইন্টারন্যাশনাল এইডস ক্যান্ডেললাইটস মেমোরিয়াল ডে উদযাপনে সিভিল সার্জন

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# সংবাদ বিজ্ঞপ্তি # এইডসে আক্রান্ত হয়ে এ যাবত যারা মৃত্যু বরন করেছেন তাদের আত্মার শান্তি কামনা ও যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্যে সারা বিশ্বে ১৯৮৩ সাল থেকে পালিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল এইডস ক্যান্ডেললাইটস মেমোরিয়াল ডে। বিগত বছর গুলোর ন্যায় নোঙর কক্সবাজার গতকাল সন্ধ্যায় তাদের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিভিল সার্জন কাজল কান্তি বড়–য়া এইচ আইভি আক্রান্তদের প্রতি সহানুভুতিশীল হওয়ার পাশাপাশি এ রোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের স্মরণকরা সকলের জন্য মঙ্গলময় বলে অবহিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে কক্সবাজার বাঁচাও আন্দোলন ও বিস্তারিত >>>

জেলা প্রশাসক কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন করলেন

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# স্টাফ রিপোর্টার # জেলা প্রশাসক মোঃ জয়নুল বারী গতকাল রবিবার দুপুর ১টায় উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক ক্যাম্প ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের সাথে মতবিনিময় কালে বলেন, সরকার রোহিঙ্গাদের আচার আচরণ ও অবাধ চলাফেরা নিয়ন্ত্রন করে তাদেরকে নির্ধারিত স্থানে রাখার পরিকল্পনা হাতে নিয়েছে। ক্যাম্পে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে দিকে কড়া নজর রাখার নির্দেশ দেন তিনি। পরিদর্শন কালে জেলা প্রসাশকের সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। পরে জেলা প্রশাসক উপজেলা তহসিল অফিস ও ভূমি অফিস পরিদর্শন করে বিস্তারিত >>>

পেকুয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# নিজস্ব সংবাদদাতা, পেকুয়া # পেকুয়ায় বদিউজ্জামান নামক এক ব্যক্তিকে দিন দুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ২০ মে (রবিবার) সকাল ৯ টায় টইটং খুইন্যা ভিটা এলাকায় নৃশংস এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত বদিউজ্জামান খুইন্যা ভিটা এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে। সে স্থানীয় নাছির বাহিনীর সক্রিয় সদস্য। ভাগে বনিবনা না হওয়ায় তাকে তার বাহিনীর সদস্যরাই নৃশংস ভাবে খুন করেছে বলে প্রচার পেয়েছে। জানাযায়,উপজেলার টইটং ইউনিয়নের সোনাইকাটা পন্ডিত পাড়া এলাকার আবুল হোসেনের পুত্র নাছির উদ্দিন গুদীকাটা এলাকার জাফর আহম্মেদের পুত্র জয়নাল আবেদীন , বাজার পাড়া মৃত লাল মিয়ার পুত্র নুরুল কবির পেন্ডার পাড়ার ছিদ্দীক আহম্মদের পুত্র নুরুল কবির, আলিগ্যা কাটার বিস্তারিত >>>

চকরিয়ায় যন্ত্র দানব কেড়ে নিলো এক প্রাণ

চকরিয়ায় যন্ত্র দানব কেড়ে নিলো এক প্রাণ
মে 20, 2012
যন্ত্র দানব

# নিজস্ব সংবাদদাতা, চকরিয়া # চকরিয়া পৌর সদরের চিরিঙ্গা বাস ষ্টেশনের হাসেম মার্কেটের সামনে গাড়ী চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকালে পৌর চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে । চকরিয়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন সকাল ৯টায় দিকে একটি পণ্যবাহী ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে মালামাল নামানোর জন্য সাইড করার সময় অপর একটি চাঁেদর গাড়ী (জীপ) সড়ক অতিক্রমকালে ট্রাকটির চাপা পড়ে জীপ গাড়ীর বাম্পারে দাঁড়ানো যাত্রী কবির হোসেনের (৩০) শরীর থেতলে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার কাকারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মাইজ কাকারা গ্রামের বিস্তারিত >>>

চকরিয়ায় পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধ # আগ্নেয়াস্ত্রসহ আটক-৬

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# শহাদাৎ হোসেন লিটু, চকরিয়া # চকরিয়ায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে ২ ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে ৬ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি দেশে তৈরী কাটা রাইফেল ও কাটাবন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ৪টি রামদা। শনিবার দিবাগত রাতে উপজেলার চিংড়িজোন রামপুর ও সওদাগরঘোনা এলাকায় ঘটেছে এই বন্দুক যুদ্ধের ঘটনা। এসময় পুলিশ ও ডাকাতদের মধ্যে প্রায় ১০০রাউন্ড গুলি বিনিময় হয়েছে। পুলিশ জানায়, রাত ১১টার দিকে রামপুর চিংড়িজোনের ৪নং স্লুইসগেইট এলাকায় একটি চিংড়ি প্রকল্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এসময় খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় সহকারী পুলিশ সুপার কক্সবাজার (চকরিয়া সার্কেল) মো: বিস্তারিত >>>

রেল কেলেংকারী # সৌমেনকে নির্দোষ ঘোষণা করল দুদক

মে 20, 2012
বিশ্ব-বাংলা

# ডেস্ক রিপোর্ট # সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে নির্দোষ ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর সম্পর্কে সব ধরনের অভিযোগ মিথ্যা প্রমাণ পেয়ে সৌমেন-সংক্রান্ত যাবতীয় অনুসন্ধান নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এবিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। গোলাম রহমান জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘আইসিএক্স’-এর (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) লাইসেন্স পেয়েছেন সৌমেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সেনগুপ্ত টেলিকম। ওই লাইসেন্সের ফি পাঁচ কোটি টাকা। এই টাকার উৎস নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে সৌমেনকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানান তিনি। সৌমেনের বিষয়ে অনুসন্ধানের যাবতীয় দায়িত্ব বিস্তারিত >>>

২নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মে 20, 2012
প্রতিদিনের কক্সবাজার

# সংবাদ  বিজ্ঞপ্তি # বাংলার দুঃখী মানুষের ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বনির্ভর করতে, ভিশন ২০২১ বাস্তবায় করতে নিদরাত পরিশ্রম করছেন। আর অন্যদিকে স্বাধীনতার পরাজিত শত্রুদের নিয়ে ম্যাডাম খালেদা জিয়া দেশের উন্নয়নের বিরুদ্ধে, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের স্বাধীনতা, ক্ষুধা ও দারিদ্রতামুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে সুসংগতি করুন। গতকাল বিকাল ৫টায় স্বানীয় মধ্যম নুনিয়ারছড়াস্থ শমসু কোম্পানীর বরফ মিল প্রাঙ্গনে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন পূর্ব প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান উক্ত কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সেলিম উল্লাহর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিস্তারিত >>>

রাষ্ট্রপতি’র সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার সদর রামু আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি অধ্যাপিকা এথিন রাখাইন

রাষ্ট্রপতি’র সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার সদর রামু আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি অধ্যাপিকা এথিন  রাখাইন
মে 20, 2012
বিশ্ব-বাংলা

# সংবাদ বিজ্ঞপ্তি # শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রতি মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার সদর রামু আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি অধ্যাপিকা এথিন  রাখাইন। এসময় তিনি মহামান্য রাষ্ট্রপতিকে শুভ বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ও সমুদ্রবার্তার সম্পাদক ক্যথিং অং, কৃষিবিদ উসিট মং সহ রাখাইন ও বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ।

চীনের কয়লাখনি থেকে ১৭ দিন পর জীবিত উদ্ধার !

মে 20, 2012
বিচিত্র খবর

# ডেস্ক সংবাদ # কয়লাখনির অন্ধকার গহ্বরে দীর্ঘ ১৭ দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন চীনের সি লি। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া রোববার এ অবিশ্বাস্য ঘটনার কথা জানিয়েছে। গত ২ মে বন্যা কবলিত চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেগাং শহরের জুনিয়ুন কয়লাখনি থেকে শনিবার সি লিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে অবস্থান করছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া। ২ মে’র দুর্ঘটনায় ১০ জন খনিশ্রমিকের প্রাণহানি ঘটে। সে সময় খনিতে ২৮ জন মানুষ ছিল। বেশিরভাগ লোককে উদ্ধার করা গেলেও তিন জন এখনো নিখোঁজ রয়েছে। বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে তখন উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল এখন তাদের খোঁজার কাজ বিস্তারিত >>>

কৃষ্ণচূড়ার লাল আভায় অন্যরকম কক্সবাজার # দেখে মুগ্ধ হচ্ছেন সবাই

কৃষ্ণচূড়ার লাল আভায় অন্যরকম কক্সবাজার # দেখে মুগ্ধ হচ্ছেন সবাই
মে 19, 2012
দরিয়া নগর

কৃষ্ণচূড়ার লাল আভায় জেগে ওঠেছে পাহাড়ি অঞ্চল। যেনো লাল বেনারসি পরা নববধূর সাজে সজ্জিত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। মফস্বল থেকে জেলা শহর পর্যন্ত রাস্তায় এখন শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া এবং জারুলসহ হরেক রকমের ফুল। ওইসব ফুলের সৌরভ ছড়িয়ে পড়ছে দূর থেকে দূরান্তে। স্থানীয়দের পাশা-পাশি বেড়াতে আসা পর্যটকরাও ফুলে ফুলে সাজানো কক্সবাজার দেখে মুগ্ধ হচ্ছেন।                                                            ছবি ও প্রতিবেদন # কক্সবাজার প্রতিদিন।  

মহেশখালীতে পান চাষের ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ

মে 19, 2012
প্রতিদিনের কক্সবাজার

# রহমান জিয়া, মহেশখালী #ম পান চাষীদের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম হচ্ছে মহেশখালীতে। প্রকৃত পান চাষীর পরিবর্তে ঋণ পাচ্ছে প্রজেক্ট মালিক ও জেলেরা। তদন্তে অনিয়মের প্রমান পাওয়ায় মহেশখালী উপজেলা প্রশাসন সোনালী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবরে সুপারিশ করেছে। সোনালী ব্যাংক ইতোমধ্যে ২/৩ কোটি টাকা ঋণ বিতরণ করলেও পান চাষীরা ঋণের টাকা পায়নি বলে অভিযোগ করেছে। উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী বলেন, “মহেশখালীতে ২৪ টি নিবন্ধিত পান উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। এ ২৪ টি সমিতি নিয়ে একটি কেন্দ্রীয় পান উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক নির্দেশিত পান চাষী সমিতির কোন সদস্য এখনো ঋণ পায়নি। কতিপয় সুবিধাবাদী লোক নিজেদের বিস্তারিত >>>

ফলোআপ-চট্টগ্রামে সর্ববৃহৎ চালান ধরা পড়ায় টেকনাফে তোলপাড়

ফলোআপ-চট্টগ্রামে সর্ববৃহৎ চালান ধরা পড়ায় টেকনাফে তোলপাড়
মে 19, 2012
প্রতিদিনের কক্সবাজার

# নিজস্ব প্রতিবেদক # চট্টগ্রামে ইয়াবার সর্ববৃহৎ চালান (২ লাখ ৭০ হাজার পিস) ধরা পড়ার ঘটনায় সীমান্ত শহর টেকনাফে তোলপাড় সৃষ্টি হয়েছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে পাশ্ববর্তী দেশ মায়ানমার থেকে দেশে ইয়াবা ঢুকছে বলে দীর্ঘদিনের অভিযোগ। তবে একের পর এক বিপুল পরিমাণ ইয়াবার চালান জব্দ হলেও প্রকৃত গডফাদাররা আড়ালে থাকায়  নানা গুঞ্জন চলছে এখানে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের আছাদগঞ্জ এলাকার একটি গোডাউন থেকে বরই ও তেতুুলের বস্তা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। এ খবর টেকনাফে জানাজানি হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়। চট্টগ্রামে আটককৃতরা হলেন, দেশের বহুল আলোচিত ইয়াবা গডফাডার চট্টগ্রামে অবস্থানকারী বিস্তারিত >>>

ক্ষোভ নিয়ে ভারপ্রাপ্ত মেয়রের বাড়ি ঘেরাও বিক্ষুব্ধ পৌরবাসীর

মে 19, 2012
প্রতিদিনের কক্সবাজার

# নিজস্ব প্রতিনিধি, শহর # জেলার সদর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের কাছে অভিযোগ করে কোন প্রতিকার মিলেনা। এমনকি তার নিজের ওয়ার্ডের ভোটাররাও তার কাছে অবহেলিত। এমন মন্তব্য করেছেন কক্সবাজার পৌরসভার অসংখ্য ভুক্তভুগী ভোটার। শুক্রবার বিক্ষুদ্ধ শত শত পৌরবাসী ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশের বাসভবন ঘেরাও করেন। এ সময় তারা দায়িত্বে অবহেলার জন্য রাজ বিহারীকে ভৎসনা করতে থাকেন। জানা গেছে, শহরের জনবহুল বৌদ্ধ মন্দির সড়কের লাগোয়া বিশাল ড্রেনটি বছরের পর বছর ধরে সংস্কার হচ্ছে না। এদিকে বর্ষার সময় ঐ সড়কটি চলাচলের অযোগ্য থাকে। ড্রেনটি ভরাট হতে হতে রাস্তার সমান হয়ে গেছে। বৃষ্টির সময়েতো বটে, শুকনো মৌসুমেও অনেক সময় ড্রেন উপচে রাস্তা দিয়ে বিস্তারিত >>>